Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কুষ্টিয়ায় বাড়ির সিঁড়িতে পাওয়া গেল যুবকের লাশ

কুষ্টিয়ায় বাড়ির সিঁড়িতে পাওয়া গেল যুবকের লাশ

 অনলাইন ডেস্ক    ১৩ জুন, ২০২৩ ১৮:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে শহরের প্রফেসর পাড়া থেকে তুষার মণ্ডল জিম (২৩) নামের এক যুবককের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তুষার মণ্ডল জিম প্রফেসর পাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, প্রফেসর পাড়ার বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফা রুবেলের বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জিমের মরদেহ পড়ে থাকতে দেখেন ভাড়াটিয়ারা।

তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ভেড়ামারা থানার (ওসি) রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ধারালে অস্ত্রের আঘাতে ওই যুবককে হত্যা করে ঘটানস্থলে ফেলে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ঠিক কী কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত করেছে পুলিশ।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

অনলাইন ডেস্ক