জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন চার দিনব্যাপী শুরু হবে আগামী ৩ মার্চ। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সরকারপ্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রী ও সচিবরা সরাসরি উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: নেতৃত্ব ছাড়লেন সাকিব, তিন ফরম্যাটেই অধিনায়ক শান্ত...
এছাড়া এই সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করবেন।
সরকারের বিভিন্ন নির্দেশনা, নীতি ও অনুশাসন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে গেলে তারা যে চ্যালেঞ্জ, অভিজ্ঞতা সঞ্চয় বা মাঠ পর্যায়ে যে বাস্তবতার সম্মুখীন হন তারা, তার ভিত্তিতে বিভিন্ন সংস্কারের প্রস্তাব করবেন এই সম্মেলনে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































