গাংনীতে পড়ে থাকা বোমায় লাথি; বিস্ফোরণে এলাকা আতঙ্কিত

 নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বার, ২০২৪ ১৯:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

মেহেরপুরের গাংনীতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি বাজারের রোকন আলীর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

মার্কেট মালিক রোকন আলী জানান,বাজারে আমার মার্কেট রয়েছে। মার্কেটের দোতলায় বসবাস করে আসছি। মার্কেটের নিচতলায় একটি কক্ষে আমি ব্যবসা করি । সকালের দিকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখতে পায় ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ। সে না বুঝেই সেটিকে লাথি মারে। লাথি মারার সাথে সাথে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয় ।

তবে কেউ হতাহত হয়নি।

ঘটনাকে কেন্দ্র করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর শোনার পর পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমাটি কে বা কারা রেখেছিল,তা সনাক্ত করতে পুলিশ মাঠে কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক