ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ আজ বুধবার গণমাধ্যমকে বলেছেন, পুলিশের স্থাপনায় হামলা ও পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের সামনে দুটি পথ খোলা আছে। হয় আত্মসমর্পণ, না হলে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে। ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান আরও বলনে, আলালকে ১০ দিন, বিএনপি নেতা মির্জা আব্বাসকে ৫ দিন ও সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দীকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
আব্বাসকে শাহজাহানপুর থানার মামলায় এবং আলালকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে আবারও বাসে পেট্রল ঢেলে আগুন...
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়। বিভিন্ন স্থানে পুলিশকে পিটিয়ে জখম করে বিএনপিরকর্মীরা।
এছাড়াও হামলা করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং প্রধান বিচারপতির বাসভবনে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































