নওগাঁর মান্দা উপজেলায় ইউক্যালিপটাসের একটি বিলের বাগান থেকে আজ সোমবার (১৪ আগস্ট) সকালে প্রেমিক-প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতরা হলেন, ওই এলাকার আবদুল করিমের ছেলে আরিফ হোসেন (২২) ও একই এলাকার হাফিজুর রহমানের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৬)।
আরিফ হোসেন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন ও জুলিয়া আক্তার জনি এসএসসি পাস করেছেন।
কিশোরীর বাবা বলেন, রোববার রাত ১০টা পর্যন্ত পরিবারের সাথে টিভি দেখেছেন। এরপর স্ত্রীর সঙ্গে তাঁর মেয়ে একই ঘরে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের সময় ঘুম থেকে জেগে দেখেন বিছানায় তার মেয়ে নেই। এরপর স্থানীরা বাগানে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা খবর দিলে সেখানে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান তার বাবা।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার পর আবারও বাধা, ঝুঁকি নিয়েই সমুদ্রে নামছেন জেলেরা...
এদিকে তরুণের বাবা জানান, রোববার বিকেলে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে মাঠের ভেতর ইউক্যালিপটাসের বাগানে ছেলের মরদেহ পরে থাকার খবর পান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ইউক্যালিপটাসের বাগানের ভেতর প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ উপজেলার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মররদেহের পাশ থেকে পাওয়া যায় গ্যাসের ট্যাবলেটের গুড়ো ও পানির বোতল।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। গ্রামবাসীরা ধারনা করছেন তাদের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন এই মুহুর্তে তা বলা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে মান্দা থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































