Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাঘাইছড়িতে নাঈম হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে প্রতিবাদ সমাবেশ

বাঘাইছড়িতে নাঈম হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে প্রতিবাদ সমাবেশ

 মোঃ আনোয়ার হোসেন জীবন    ২১ জুন, ২০২৪ ১০:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দুটি সংগঠনের গোলা গুলির ঘটনায় শান্তি পরিবহনের সুপারভাইজার মো. নাঈম হোসেন (২৮) নিহত হওযার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) বিকেলে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজরে উপজাতীয় সন্ত্রাসী দু’পক্ষের গোলাগুলিতে নাঈম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয় আরো ২জন। আহতদের মধ্যে দুলেই চাকমা ও চিক্কো চাকমা নামে দু’জনের নাম পাওয়া গেছে। নাঈম এর নিজ বাড়ি লক্ষ্মীছড়ির জুর্গাছড়ি এলাকায়।

নাঈম জন্মের আগেই তার পিতার মো. নজরুল ইসলাম নিখোঁজ হন। ৪ বোন ১ ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। নাঈমের অন্তসত্তা স্ত্রী রয়েছে। বুধবার খাগড়াছড়িতে ময়নাতদন্ত শেষে লাশ লক্ষ্মীছড়িতে পৌছলে বিক্ষোভে ফেটে পড়ে স্বজন ও প্রতিবেশিরা। স্বজনদের আহজারিতে আকাশ ভাড়ি হয়ে ওঠে। এদিকে পূর্বেঘোষিত মানববন্ধন কর্মসূচি থাকলেও রুপ নেয় বিক্ষোভ সমাবেশে। পরে বিশাল এক প্রতিবাদ মিছিল উপজেলা সদর, বেলতলী পাড়া, হাসপাতাল ও বাজার এলাকা প্রদক্ষিণ করে হাইস্কুল প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, মোঃ বিল্লাল হোসেন বেপারি, মোঃ নাহিয়ান আখন্দ, মোঃ কোরবান হোসেন গাজি, আনোয়ার হোসেন মাওলা ও মোঃ আনিসুর রহমান প্রমুখ। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নাঈম হত্যার বিচার দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সকলের পক্ষ হতে মোঃ বিল্লাল হোসেন বেপারি আগামীকাল বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করেন। পরে একই স্থানে যুবকদের পক্ষ হতে সকাল-সন্ধা হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশ চলাকালে জনতার উপস্থিতিতে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

এ সময় যান চলাচল অনেকটা বন্ধ হয়ে পড়ে। আছর নামাজবাদ হাইস্কুল মাঠে শত শত মুসল্লিদের অংশগ্রহণে নাঈমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানায়, বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে ঘিরে উপজেলার বাঘাইহাট এলাকায় দুই পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার দুপুর ২টার সময় বন্দুক যুদ্ধের ঘটনা ঘটলে বাঘাইহাট বাজরের শান্তি পরিবহণের সুপার ভাইজার মো. নাঈম গুলি বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

মোঃ আনোয়ার হোসেন জীবন