মেহেরপুরের গাংনীতে ঢেপা গ্রামে আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় সরকারি রাস্তার খাস জমি দখলের সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ মোট সাত জন আহত হয়েছে।
উক্ত ঘটনায় আহতরা হলেন, আজিজুলের স্ত্রী রুপালী খাতুন (৪২), হাফিজুল ইসলামের স্ত্রী আনজিরা খাতুন (৩৫), আব্দুর রহমানের ছেলে আজিজুল ইসলাম (৪৫) আব্দুল গণির ছেলে হাফিজুল ইসলাম (৩৫), মসলেমের ছেলে তৌহিদুল ইসলাম (৩৮), আসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও উপর পক্ষের এলাহী বকসের ছেলে সাহাবুদ্দিন।
স্থানীয়রা জানিছেন, আব্দুর রহামানের ছেলে আজিজুল ইসলাম তার পুরাতন বাড়ি ভেঙ্গে ২৪ শতক জমিতে নতুন বাড়ি নির্মাণ কাজ শুরু করেন।
ওই জমির মধ্যে সরকারি তিন শতক খাস জমি রয়েছে বলে দখল দাবী করেন প্রতিবেশি ও এলাহি বকসের ছেলে সাহাবুদ্দিন।
খাস জমির মধ্যে এক শতক জমি পাওয়া যাবে বলে দাবী করলে তখন উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরো পড়ুন: কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ...
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এমদাদুল হক বলেন, তৌহিদুল ইসলামের অবস্থা বেশি গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে।
বাকীদের কে উদ্ধার করে গাংনী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ও মেহেরপুর জেলারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গাংনী থানার (ভারপ্রাপ্ত) ওসি আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানখার পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরো বলেন, কোন পক্ষের লোকজনের অভিযোগ করেনি এখনো। অভিযোগ পেলে তাদের আইন গত ব্যবস্থা নেওয়া হবে।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































