জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ- ফুলছড়ি গাইবান্ধা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গত শুক্রবার বিকালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানকে আটক করে পুলিশ।
আটককৃত ডাকাত সরদার মোঃ আঃ ছাত্তার (৬২) ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগা তলা গ্রামের মৃত:মিহির উদ্দিনের ছেলে।
জানা গেছে, ইসলামপুর থানা পুলিশের একটি বিশেষ দল গত শুক্রবার বিকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন হাতীভাঙ্গা ইউনিয়নের দেওয়ানগঞ্জ-ফুলছড়ি (গাইবান্ধা জেলা) সীমান্তবর্তী এলাকা অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সরদার মোঃ আঃ ছাত্তার (৬২) কে আটক করে।
এ ব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার বলেন, এসআই (নিঃ) আক্রাম এবং এসআই (নিঃ) আজিজ সহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
আরও পড়ুন: রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন...
আটককৃত আসামী ২০০৭ সালে ইসলামপুর থানাধীন চর নন্দনের পাড়া জনৈক মোঃ আসাদ এর বাড়ীতে মারপিট করে গরু চুরি করেন। একই সালে ইসলামপুর থানাধীন সিন্ধুরতলী গ্রামের পূর্ব পাশে যমুনা নদীতে মারপিট সহ ডাকাতি করেন।
এছাড়া ২০১৭ সালে ইসালামপুর থানাধীন চরবরুল এলাকায় জনৈক আবু তালেব এর মুদি দোকানের ভিতর ছমেদ আলী মেম্বারকে প্রকাশ্যে গুলি করে হত্যার মত জঘন্য অপরাধের সাথে জড়িত ছিলেন।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ ০৭ (সাত) টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।
জামালপুর প্রতিনিধি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































