মেহেরপুরের গাংনীতে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় এবং মাই টিভির গাংনী উপজেলা প্রতিনিধি মাসুদ রানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার এ এস এম নাজমুল হক সাগর।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাই টিভির গাংনী উপজেলা প্রতিনিধি মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম ও গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
আরও পড়ুন: ইসরাইলে হামলা: দেশে দেশে আনন্দ-উল্লাস...
এ সময় আরও উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এন পাভেল, সাংস্কৃতিক কর্মী মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, হারুন অর রশিদ রবি, সাহাজুল সাজু, সাংবাদিক এ সিদ্দিকী শাহিন, রাকিবুল ইসলাম কবি, বিল্লাল হোসেন প্রমুখ।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































