ডাক্তার শরিফুলের অনুপস্থিতিতে তার ছোট ভাই সুজন আলী প্রতিনিয়ত দেখেন রোগী। দেন ভুল চিকিৎসা। আর তার দেওয়া ভুল চিকিৎসায় গত বৃহস্পতিবার মৃত্যু হয় এক নবজাতক শিশুর। বড় ভাই শরিফুলের ডাক্তারি সনদ থাকলেও সদন নেই ছোট ভাই সুজনের।
মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে সুজনের দেয়া ভুল চিকিৎসায় ২ দিনের এক নবজাতকের মৃত্যু হয়।
শিশুটিকে এন্টিবায়োটিকসহ দিয়েছিলেন তিন বোতল সিরাপ। সিরাপ খাওয়ার পর পরেই অসুস্থ্য হয়ে পড়ে নবজাতকটি। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ভূয়া ডাক্তার সুমন আলীকে ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডিত সুজন আলী গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: সমাজকর্ম বিভাগে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত...
বৃহস্পতিবার রাত ৮ টার সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল আল মারুফ।
কারাদণ্ড ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী অফিসার ও গাংনী উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হোসেন শামীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএমএফ ডাক্তার শরিফুল ইসলাম নিজ গ্রাম উপজেলার মহাম্মদপুরে ফার্মেসী ও চেম্বার খুলেছেন। সেখানে নব জাতকসহ দেখেন শিশু রুগী।
এলাকার মানুষের কাছে শিশু বিশেষজ্ঞ নামে পরিচিত। কিন্তু ডাক্তার শরিফুলের অনুপস্থিতিতে তার ছোট ভাই সুজন আলী রোগী দেখেন। এ ঘটনায় ওই চেম্বারে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তারকে আটক করা হয়।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































