Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সমাজকর্ম বিভাগে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

সমাজকর্ম বিভাগে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

 মোঃ ছায়েম সরকার, জবি প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সোশ্যাল ওয়ার্ক এসোসিয়েশন আয়োজনে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) (জবি) সমাজকর্ম বিভাগে ছাত্র কাউন্সিলিং ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফা হাসান আহবায়ক এবং চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “শিক্ষকদেরও মূল্যায়ন দরকার, আমি কেমন শিক্ষক সেটা আমার শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত হবে। আবার শিক্ষার্থীদেরও নির্যাস নিতে হবে শিক্ষকের কাছ থেকে তার জীবনযাত্রা, চলাফেরা ও কথাবার্তা দিয়ে।”

তিনি আরও বলেন, আমার দেশের জন্য যখন আইডেনটিটির প্রশ্ন আসে তখন আমরা কনফিউজড হয়ে যাই, আমাদের আইডিনটিটি আমরা বাঙালি। জাতির পিতা বঙ্গবন্ধু যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ তিনি বাঙালি জাতীয়তাবাদের জন্য লড়াই করেছেন, তিনি লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, সমাজতন্ত্রের জন্য। সেই সমাজতন্ত্র আবার লেলিনের সমাজতন্ত্র নয় সেটা হচ্ছে জাস্টিজ এবং আমার ইকুইটি ইকুইলের জন্য।


আর ধর্মনিরপেক্ষতা মানে নয় ধর্মহীনতা, সকল ধর্মকে আমি সম্মান করবো, সবার ধর্মের উৎসবে যাবো, নিজের মতো করে ধর্ম চর্চা করবো। কিন্তু ধর্মটাকে যখন আমি আইডেনটিটিতে নিয়ে আসি তখনই সমস্যা হয়ে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও অনেক ধর্মপরায়ণ তাহলে তিনি কিভাবে চলেন সেটাও আমাদের আইডেনটিটি হতে পারে।

আরও পড়ুন: গাংনীতে ক্যাডেট একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠিত...

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় শিক্ষার্থীদের কাউন্সেলিং করা হয় এবং পরবর্তীতে সমাজকর্ম বিভাগের ১৩তম ব্যাচের ৬ জন এমএসএস শিক্ষার্থীদের মাঝে ৩টি ক্যাটাগরিতে সোশ্যাল ওয়ার্ক কো-কারিকুলার বৃত্তি, এক্সট্রা কারিকুলার বৃত্তি এবং মেধা বৃত্তি প্রদান করা হয়।

মোঃ ছায়েম সরকার, জবি প্রতিনিধি