একুশের প্রথম প্রহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রিপোর্টার্স ইউনিটি।
প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজ রহমান রাকিব ও সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্তর নেতৃত্বে শ্রদ্ধা জানান রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, দপ্তর সম্পাদক শাহরিয়ার রিমন, কোষাধ্যক্ষ শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য সামী আল সাদ, যায়িদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন, মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দরা।
আরও পড়ুন: জবিতে ‘আমরা তোমাদের ভুলবো না’ শিরোনামে একুশের পংক্তিমালা শীর্ষক পরিবেশনা...
এর আগে, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সমিতি, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি শেষে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইবি প্রতিনিধি






















































































































































































