সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের চূড়ান্ত ফল আজ বুধবার (১৫ মে) রাতে প্রকাশ হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট থেকেও জানা যাবে ফল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: নড়াইলে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানান, চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ করেছে বুয়েটের বিশেষজ্ঞ টিম। সবকিছু ঠিক থাকলে আজ ফল প্রকাশ হবে।
অনলাইন ডেস্ক






















































































































































































