সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর

 অনলাইন ডেস্ক    ৩০ জুন, ২০২৪ ১২:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, সিলেট বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে শুরু হবে। আজ রবিবার (৩০ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তপন কুমার সরকার বলেন, বন্যার কারণে সিলেট বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত স্থগিত পরীক্ষাগুলো ১১ আগস্টের পর থেকে শুরু হবে।

আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা...

 এর আগে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। ২২ জুন পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে স্থগিত পরীক্ষার সময়সূচি।

অনলাইন ডেস্ক