Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যৌন নিপীড়ন, জাবি শিক্ষক জনি বহিষ্কার

যৌন নিপীড়ন, জাবি শিক্ষক জনি বহিষ্কার

 জাবি, প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

অসচ্চরিত্রতা ও নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে স্থায়ী বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷

 বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনের কাউন্সিল কক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৫টার সময় এক বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, ছাত্রদের হল থেকে বের করাসহ ও যৌন নিপীড়নে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির অব্যাহতিসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’।

আরও পড়ুন: ইবি উপাচার্যের নেতিবাচক কর্মকাণ্ডে বিব্রত শাপলা ফোরাম...

সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন,’তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমান জনি কে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।’

প্রশাসনের এমন সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছে আন্দোলনকারীরা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেন,’মাহমুদুর রহমান জনির শাস্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিচারের সংস্কৃতি ফিরে আসলো৷

তবে এখনো যৌন নিপীড়নের যেসব অভিযোগ ঝুলে আছে, সেগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে৷ ভর্তি পরীক্ষার আমরা জনসংযোগ চালিয়ে যাবো এবং পরীক্ষা শেষ হলে ৩ তারিখ থেকে আমরা আবারো আন্দোলন শুরু করবো।’

জাবি, প্রতিনিধি