Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৫ জুলাই, ২০২৪ ১৯:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 77 বার

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানানোর পর, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার (২৪ জুলাই) রাজধানীতে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিবেশ তৈরি হলে, অগ্রাধিকার দেয়া হবে চলমান এইচএসসি পরীক্ষাকে।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে আইনমন্ত্রীর বাসভবনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত সেটা বোঝার জন্য শিক্ষাঙ্গন খোলার আগেই সরকারের তরফে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের আগে খুঁজে বের করতে হবে এসব সহিংসতার পেছনে কারা ছিলো। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরোপুরি না খুললে হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা কত তা সঠিকভাবে নিরূপণ করাটা এতটা সহজ হবে না।

অনলাইন ডেস্ক