Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এইচএসসি ও সমমানে পাসের হারে এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমানে পাসের হারে এগিয়ে মেয়েরা

 অনলাইন ডেস্ক    ২৬ নভেম্বার, ২০২৩ ১২:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

এইচএসসি ও সমমানের ফলাফল আজ রবিাবর সকাল ১০টার সময় গণভবনে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

এ বছর পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৭৬ শতাংশ।

জানা যায়, পরীক্ষায় অংশ নেওয়া মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৯ হাজার ও ছাত্রী ৬ লাখ ৬৮ হাজার। পাস করা মোট ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৫ লাখ ৬৮ হাজারের বেশি। এছাড়া ছাত্র ৫ লাখ ২৮ হাজারের কিছু বেশি।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানুন ঘরে বসেই...

এর আগে সকাল ১০টার সময় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোর্ড চেয়ারম্যানরা।

অনলাইন ডেস্ক