চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

 অনলাইন ডেস্ক    ২ এপ্রিল, ২০২৪ ১০:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। আজ মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষাবোর্ডগুলো।

সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

জানা গেছে, এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: মোটরসাইকেল জমা দিয়ে নিতে হবে ঈদের ছুটি...

এর আগে, চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ ৩০ জুন পরীক্ষার তারিখ ঠিক করে রুটিন প্রকাশ করেছে।

অনলাইন ডেস্ক