বাংলাদেশের ১৯২টি কলেজ ও মাদরাসায় শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি জন্য আবেদন করেনেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে যদি দ্বিতীয় ও তৃতীয় ধাপে কোনো আবেদন ও ন্যূনতম শিক্ষার্থী না পায়, তাদের কে শোকজ করবে শিক্ষা বোর্ড। তাদের জবাব সন্তোষজনক না হলে কলেজের স্বীকৃতি বাতিলও করা হবে।
মঙ্গলবার রাতে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষার্থীর পছন্দক্রমের তালিকা রয়েছে পাঁচ শতাধিক কলেজ ও মাদরাসা। প্রতিষ্ঠান গুলোতে ২০০ শিক্ষার্থীর জন্য আসন থাকলেও আবেদন পড়েছে ১০-২০টি।
শিক্ষার্থীরা প্রথম ধাপে এসব কলেজকে পছন্দক্রমে দিয়েছেন, তারাও মাইগ্রেশন করে অন্য কলেজে চলে যেতে পারেন। সেক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠানে আদৌও শিক্ষার্থী ভর্তি হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন: একাদশে আবেদন করেও ভর্তির সুযোগ পায়নি ৪৫ হাজার শিক্ষার্থী...
এ প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, যেসব কলেজে একজন শিক্ষার্থীও ভর্তি হবে না, সেগুলো চিহ্নিত করে শোকজ করা হবে। তাদের জবাব পজিটিভ না হলে কলেজের স্বীকৃতি বাতিল করা হতে পারে।
তিনি আরও বলেন, সব কলেজ ওমাদরাসায় ন্যূনতম শিক্ষার্থী পাবে, কেবল প্রথম ধাপ গেলো। এখনো দুই ধাপ বাকি আছে। তখন ওই কলেজ গুলো ছাত্র-ছাত্রী পেতে পারে।
অনলাইন ডেস্ক






















































































































































































