চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ-আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ শনিবার (১৭ জুন)।
উক্ত সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সভায় স্মার্ট নাগরিক গড়াতে শিক্ষা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। শিক্ষকদের প্রচেষ্টায় এমন বাংলাদেশ গড়ে তুলতে একজন শিক্ষার্থী অবদান রাখতে পারবে। ’
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আমাদের স্মার্ট বাংলাদেশ চারটি স্তম্ভ রয়েছে যার মধ্যে মূল হচ্ছে স্মার্ট নাগরিক আর এই স্মার্ট নাগরিক না হলে স্মার্ট অর্থনীতি হবে না, গড়বে না স্মার্ট সরকার, হবে না স্মার্ট সমাজ। আর সেই স্মার্ট নাগরিক তৈরি করবেন শিক্ষকরা। শিক্ষাই হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার।
আরো পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ...
তিনি আরও বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই। তাই সামনের দিনে প্রযুক্তিগত শিক্ষার ওপর ও প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলায় গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি-আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফলস্বরূপ দেশ আজ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
শিক্ষা মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে এক সাথে কাজ করতে হবে।
সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জামাল নাছেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।
অনলাইন ডেস্ক






















































































































































































