২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

 অনলাইন ডেস্ক    ৩১ অক্টোবার, ২০২৩ ১৫:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল নভেম্বরের ২৬ থেকে ২৮ মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গত সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক তপন কুমার বলেন, এইচএসসির ফল ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে ফল প্রকাশের দিন ঘোষণা করা হবে।

আরও পড়ুন: গাংনীতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মত বিনিময় সভা...

তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা দেরিতে শুরু হলেও একই দিনে ফল প্রকাশিত হবে জানিয়ে সভাপতি বলেন, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল একই দিন প্রকাশ করা হবে।

এবার ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

অনলাইন ডেস্ক