Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১০ জুন

এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১০ জুন

 নিজস্ব প্রতিবেদক    ৮ জুন, ২০২৪ ১০:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

আগামী ৩০ জুন শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষাবোর্ড। পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৯ জুন থেকে সব একাডেমিক কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সব প্রতিষ্ঠানে এইচএসসির প্রবেশপত্র বিতরণ ১০ জুন শুরু হয়ে ১১ জুন শেষ হবে। এই প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ৬-দফা দিবস উপলক্ষে ইবি বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা...

প্রবেশপত্রে যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধন করার জন্য অবশ্যই ২৩ জুন থেকে ২৭ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করে ঠিক করে নিতে হবে।

ফরিদপুর, টাঙ্গাইল, মাদারীপুর, রাজবাড়ী, নরসিংদী, শরীয়তপুর, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় ১০ জুন প্রবেশপত্র বিতরণ করা হবে এবং ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় ১১ জুন প্রবেশপত্র বিতরণ করা হবে বলে জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক