Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঘরে বসেই যেভাবে জানা যাবে এইচএসসির ফল

ঘরে বসেই যেভাবে জানা যাবে এইচএসসির ফল

 অনলাইন ডেস্ক    ২২ নভেম্বার, ২০২৩ ১০:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর। রেওয়াজ অনুযায়ী, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করা হবে। এরপর বেলা ১১টার সময় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এবারও ঘরে বসেই নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে খুব সহজেই ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে এইচএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। এরপর শিক্ষার্থী ফলাফল ফোনে চলে আসবে।

শিক্ষার্থীরা এইচএসসির ফলাফল জানতে www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই তার রেজাল্ট শিট দেখতে পাবেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত...

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে ফলাফল শিট পাবে সেটাও জানিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ইংরেজি অক্ষরে লেখা রেজাল্ট কর্নারে ক্লিক করতে হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে।

এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ পরীক্ষার্থী।

অনলাইন ডেস্ক