Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশ জারি

শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিলের আদেশ জারি

 অনলাইন ডেক্স    ২০ জুলাই, ২০২৩ ২১:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 49 বার

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে বৃহস্পতিবার(২০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। জারি করা উক্ত আদেশে বুধবারের তারিখ থাকলেও তা ওয়েবসাইটে প্রকাশ করা হয় বৃহস্পতিবার।

২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথাসময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে ঘোষিত আগামী ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এই মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কারিগরি সমমান পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে তা জানানো হয়।

বৃহস্পতিবার(২০ জুলাই) হিজরি নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী ২৩ জুলাই রোববার থেকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়নসহ অন্যান্য শ্রেণির পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শেষ করার নির্দেশনা দেয়া হয় আদেশে।

গতকাল সন্ধ্যায় শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতেই।

তাই নির্বাচনের আগেই শিক্ষাবর্ষের কাজ শেষ করতে হবে। তাই গ্রীষ্মকালীন এই ছুটি বাতিল করা হয়েছে । শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে গ্রীষ্মকালীন ছুটি।

অনলাইন ডেক্স