Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জবির নতুন সহকারী প্রক্টর সাদিদ জাহান

জবির নতুন সহকারী প্রক্টর সাদিদ জাহান

 জবি প্রতিনিধি    ২৯ এপ্রিল, ২০২৪ ১৮:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এ. জি. এম. সাদিদ জাহান-কে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আইনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এ. জি. এম. সাদিদ জাহান-কে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। আদেশে আরও বলা হয়, এ আদেশ ৩০ এপ্রিল ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

জবি প্রতিনিধি