Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে ২৬ এপ্রিল আরএমপির নিষেধাজ্ঞা আরোপ

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে ২৬ এপ্রিল আরএমপির নিষেধাজ্ঞা আরোপ

 অনলাইন ডেস্ক    ২৪ এপ্রিল, ২০২৪ ১৮:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

বিসিএস ৪৬তম পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী শুক্রবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক আয়োজিত পরীক্ষাটি হবে রাজশাহী মহানগরীর ২৯টি কেন্দ্রে।

পরীক্ষা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গতকাল আরএমপির এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আরও পড়ুন: হত্যার ভয়ে বাড়ি ছাড়লেন সালমান খান...

আদেশে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

অনলাইন ডেস্ক