Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলে জবিতে স্বাক্ষর সংগ্রহ

জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলে জবিতে স্বাক্ষর সংগ্রহ

 মোঃ ছায়েম সরকার, জবি প্রতিনিধি     ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

‘জাতীয় শিক্ষাক্রম-২০২১’ বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার উদ্যোগে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

এ সময় স্বাক্ষর সংগ্রহ কাজের সহায়তার জন্য ‘শিক্ষা রক্ষা কমিটি’ র স্বেচ্ছাসেবক সংগ্রহ করা হয়। সকাল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবিতে স্বতস্ফূর্তভাবে স্বাক্ষর করে এবং স্বেচ্ছাসেবক ফরম পূরণ করে।


সারাদেশে পাঁচ লক্ষ স্বাক্ষর সংগ্রহের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দশ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে জবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমন্বয়ক ইভান তাহসীব বলেন, এ শিক্ষাক্রমে নবম দশম শ্রেণিতে বিজ্ঞানের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। ত্রিবুজ, চতুর্ভুজের ভিত্তিতে মূল্যায়ন পদ্ধতি চালু করা হয়েছে। এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন: পর্যটক নগরী খাগড়াছড়িতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ৪০ মামলা...

তিনি আরও বলেন, আমরা এ পদ্ধতি বাতিল চাই। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়া সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। কারণ শিক্ষাব্যবস্থায় সঠিক পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই শিক্ষাক্রমে ধারাবাহিক মূল্যায়নের নামে পুরো মূল্যায়ন প্রক্রিয়াকে দুর্বল এবং ত্রুটিপূর্ণ করা হয়েছে।

মোঃ ছায়েম সরকার, জবি প্রতিনিধি