Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বঙ্গভবন অভিমুখে কোটাবিরোধী শিক্ষার্থীদের মিছিল শুরু

বঙ্গভবন অভিমুখে কোটাবিরোধী শিক্ষার্থীদের মিছিল শুরু

 জবি প্রতিনিধি    ১৪ জুলাই, ২০২৪ ১৩:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে বঙ্গভবন উদ্দেশে যাত্রা করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তারা।

শাহবাগ থেকে মৎস্য ভবন এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত এ তাদের এ গণ পদযাত্রা চলবে জানানো হয়েছে।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন: কোটা সংস্কারের দাবীতে ইবি শিক্ষার্থীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান...

এর আগে, সকাল সাড়ে ১০টার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঁঠালতলার সামনে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পথযাত্রা শুরু করে। পথযাত্রাটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তাঁতীবাজর পার হয়ে গোলাপশাহ মাজার (গুলিস্তান) হয়ে শহীদ মিনারের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এসে দুপুর ১২টার সময় মিলিত হয়।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে বঙ্গভবনের অভিমুখে স্মারকলিপি প্রদানের জন্য রওয়ানা দেয়। প্রতিবেদক প্রতিবেদনটি লিখার আগে প্রয়ন্ত মিছিলটির শাহাবাগ অতিক্রম করেছে।

জবি প্রতিনিধি