Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সেলস ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সেলস ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত

 ইবি, প্রতিনিধি    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৫:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগের ৫ম ব্যাচের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সেলস ফেয়ার-২০২৪’। আজ রবিবার বেলা সাড়ে ১০ টার সময় (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।

বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী নিশাত ও আরমানে সঞ্চালনায় এবং মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর সাইফুল ইসলাম।

তিনি দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন, কোর্স শিক্ষক ও মেলার তত্ত্বাবধায়ক প্রভাষক মোঃ রুহুল আমিন।

এরপরে দুপুর ২ টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ মেলা পরিদর্শন করেন।


ইবির সাবেক শিক্ষার্থী ও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র কর্ণধার মোঃ মোকাদ্দেস হানিফ টলিন বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, যাতে আমাদের তরুণ সমাজ উচ্চ-শিক্ষিত হয়। এই উচ্চশিক্ষা নিয়ে আমরা কি অন্য দেশে গিয়ে শুধু টাকা ইনকাম করব! আমরা কি নিজের দেশের জন্য কিছু করবো না?

আমাদের উচিত বিদেশমুখী না হয়ে দেশের জন্য কিছু করা। একই সঙ্গে সরকারি চাকরির পাশাপাশি কর্পোরেট সেক্টরেরও আগ্রহী হওয়া। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচিত ক্যাম্পাসে বারবার ফিরে আসা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করা।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ তথা বিশ্বের মার্কেটিং ইতিহাসে সবচেয়ে দূর্লভ একটি ঘটনা বাংলাদেশের মানুষকে বোতলজাত পানি পানে আগ্রহী করে তোলা। বছরের পর বছর ধরে মার্কেটিং এর কাজ করার ফলেই এটি সম্ভব হয়েছে।

তার মানে মার্কেটিং হল একটি দর্শন। সেলস আর মার্কেটিং এর পার্থক্য এখানেই। এসময় তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিদেশমুখী না হয়ে কিংবা সরকারি চাকরির পেছনে না ছুটে মার্কেটিয়ার হওয়ার পরামর্শ দেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগের সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক, ইবির সাবেক শিক্ষার্থী ও এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড’র কর্ণধার মো. মোকাদ্দেস হানিফ টলিন প্রমুখ।


ইবি, প্রতিনিধি