ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আজ বুধবার দুপুর ১টার সময় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আজ বুধবার আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে ফলাফল প্রকাশ করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷
এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ৯.৬৯ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১৬৯ জন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮ টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।
গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২২ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী।
অনলাইন ডেস্ক






















































































































































































