Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এইচএসসি পরীক্ষা: ২৪ মাসের পরীক্ষা ১৭ মাসে

এইচএসসি পরীক্ষা: ২৪ মাসের পরীক্ষা ১৭ মাসে

 অনলাইন ডেস্ক    ২১ মে, ২০২৪ ১৭:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 20 বার

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা দুই বছর মেয়াদি। এই দুই বছর পড়াশোনা শেষে উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এবারের এইচএসসি পরীক্ষা হবে স্বাভাবিক সময়ের সাত মাস আগে, অর্থাৎ ১৭ মাস শেষে। এতেই আপত্তি শিক্ষার্থীদের।

আগামী ৩০ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট।

শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, পড়াশোনার জন্য সময় কম পাওয়ায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এবারের পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা বলছেন, সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে আমাদের কোনো সুবিধা হচ্ছে না। তাই সিলেবাস আরও কমাতে হবে, নইলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে।

পরীক্ষার্থীরা জানান, সিলেবাসের যে অংশটুকু কমানো হয়েছে সেটুকু শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে বাদ দিয়ে পড়েন। ফলে সিলেবাস কমানোর ফলে কোনো সুবিধা হবে না। ফল খারাপ হবে। সারাজীবন আমাদের এর ভোগান্তি পেতে হবে।

আরও পড়ুন: দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা...

সিলেবাস আরও সংক্ষিপ্ত করা বা পরীক্ষা আরও পিছিয়ে দেওয়ার দাবিতে আগামী ২২ মে মানববন্ধন করবেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিভিন্ন গণমাধ্যম অফিসে ফোন করে তাদের এই কর্মসূচির কথা জানানো হয়।

তবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, যারা এবার এইচএসসি পরীক্ষা দেবে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে পরীক্ষা পেছানোর আর কোনো সুযোগ নেই।

অনলাইন ডেস্ক