২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণ শুরুর তারিখ জানিয়েছে গত রবিবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।
বিজ্ঞপ্তিতে অধ্যাপক মো. আবুল বাশার বলেন, ২৬ অক্টোবরের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আর এসএসসির ফরম পূরণ শুরু হবে ৩০ অক্টোবর থেকে।
বাংলাদেশর অন্য আট সাধারণ শিক্ষা বোর্ডও অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ আজ রাতে...
তিনি আরও বলেন, ফরম পূরণের সময়সীমা ও পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।
বোর্ড সূত্র জানা গেছে, এ বছর এসএসসির টেস্ট পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর থেকে আর শেষে হবে ১৬ অক্টোবর। বোর্ড থেকে এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করা হবে। বোর্ডের প্রশ্নের বাইরে কোনো স্কুলে পরীক্ষা নিতে পারবে না।
সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজ দায়িত্বে প্রণয়ন করবে।






















































































































































































