শীতের তীব্রতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ নির্দেশনা জারি হয়।
জরুরী নির্দেশনা অনুযায়ী, চলমান শৈত্যপ্রবাহে দেশের যেসব জেলা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সে সব জেলায় স্কুল- কলেজ বন্ধ রাখা যাবে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে।
এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে সে সকল এলাকায় আঞ্চলিক উপ-পরিচালকেরা জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন।
আবু তায়েব






















































































































































































