Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 তুরস্ক দিচ্ছে বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ

তুরস্ক দিচ্ছে বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ

 অনলাইন ডেস্ক    ২৮ মে, ২০২৩ ১১:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

এবার বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তুরস্ক। তুরস্কের ‘ইউনিয়ন অব মিউনিসিপ্যালিটিস অব তুর্কি’ সকল বিদেশি শিক্ষার্থীদের জন্য এই সুযোগটি করে দিচ্ছেন।

‘ইন্টারন্যাশনাল লোকাল অথরিটিজ ইন্টার্নশিপ’–এর আওতায় নির্বাচিত সকল শিক্ষার্থীদের এ ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে।

‘ইন্টারন্যাশনাল লোকাল অথরিটিজ ইন্টার্নশিপ’ একটি আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামটি শুরু হয়েছে ২০১২ সালে থেকে।

যোগাযোগ, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, নগর বা আঞ্চলিক পরিকল্পনা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে স্নাতক শেষ বর্ষে অধ্যয়নরত অথবা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা শিক্ষার্থীরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

ইন্টার্নশিপে আবেদনের জন্য ইংরেজিতে ভালো দক্ষতাসহ আরো বিভিন্ন যোগ্যতা থাকতে হবে।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি এক সপ্তাহের। তুরস্কে ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট। আবেদন করা যাবে আগামী ১৬ জুন পর্যন্ত।

যারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামটিতে উপস্থিত থাকতে চান তারা অনলাইনে আবেদন করত পারেন। আবেদন করতে ক্লিক করুন।

অনলাইন ডেস্ক