মেহেরপুরের গাংনীতে বায়তুল হিকমাহ ক্যাডেট মাদ্রাসার অবিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে অবিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মাধ্যমিক অফিসার মো: আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অত্র মাদ্রাসার ২০২৪ সালের ফলাফল ঘোষণা করা হয় এবং ১ম,২য়,৩য় স্থান অধিকারী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। মাদ্রাসার শিক্ষার্থীদের অবিভাবক, মাদ্রাসার শিক্ষক মন্ডলী, পরিচালক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






















































































































































































