সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। আগামী সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার। ২৮ এপ্রিল খুলবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ শনিবার (২০ এপ্রিল) এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ তারিখ খুলবে। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও।
আরও পড়ুন: আ.লীগের সব পর্যায়ের কমিটি গঠন ও সম্মেলন বন্ধ: কাদের...
মন্ত্রণালয়ের বলা হয়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
এর আগে, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয় মন্ত্রণালয়।
অনলাইন ডেস্ক






















































































































































































