Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু

 অনলাইন ডেস্ক    ২৬ মার্চ, ২০২৪ ১৭:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

স্বাধীনতা দিবস, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে আজ (মঙ্গলবার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শুরু হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, গত ১০ মার্চ থেকেই প্রাথমিক ও মাদরাসায় এবং ১১ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে টানা এক মাসের ছুটি শুরুর কথা ছিল। কিন্তু শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে ১৫ দিন ছুটি কমানো হয়। প্রাথমিক বিদ্যালয়ে রোজার প্রথম ১০ দিন কমানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে পরবর্তীতে উচ্চ আদালতে একটি রিট দায়ের করা হয়। পরে আপিল বিভাগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি সমন্বয় করে রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেন।

আরও পড়ুন: ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন...

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় ১০ দিনে ছুটি কমানো হয়। সেই হিসেবে ২২ মার্চ থেকে ছুটি শুরু হয়। ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

উল্লেখ্য, দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৫ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। মাদরাসার ছুটি শুরু হয়েছে ২২ মার্চ থেকে।

অনলাইন ডেস্ক