Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শেষ ধাপেও কলেজ পাননি প্রায় ১২ হাজার শিক্ষার্থী

শেষ ধাপেও কলেজ পাননি প্রায় ১২ হাজার শিক্ষার্থী

 অনলাইন ডেস্ক    ১৩ জুলাই, ২০২৪ ১১:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, জিপিএ-৫ পাওয়া ৭০০ শিক্ষার্থী ভর্তি হতে পারেনি। এছাড়া কলেজ পাননি প্রায় ১২ হাজার শিক্ষার্থী।আজ শনিবার (১৩ জুলাই) বিষয়টি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশ হওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে।

শুক্রবার (১২ জুলাই) রাতে একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া যায়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ভর্তি নীতিমালা অনুযায়ী তিন ধাপে আবেদন নেয়ার কথা ছিল।

তিন ধাপ শেষেও ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পাননি। তার মধ্যে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ৭০০ জনের মতো রয়েছেন। ভর্তি তথ্যানুযায়ী, তিন ধাপে আবেদনের পর ফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে যা চলবে ২৫ জুলাই পর্যন্ত।

ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারাদেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

চলতি বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

অনলাইন ডেস্ক