Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ আজ রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশ আজ রাতে

 অনলাইন ডেস্ক    ২৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের ফল আজ শনিবার রাত ৮টার সময় প্রকাশ করা হবে। ঢাকা বোর্ড ওয়েবসাইটে প্রবেশ করে এ ফল দেখতে পাবেন শিক্ষার্থীরা।

নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপে নিশ্চায়নের সুযোগ দেয়া হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, শিক্ষার্থীরা গত ২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে তৃতীয় ধাপের আবেদন শুরু করেন। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এ ধাপে আবেদন শেষ হয়।

আরও পড়ুন: দেশের ১৯২ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় দুঃসংবাদ...

ভর্তি কমিটি সংশ্লিষ্টরা জানান, প্রথম দুই ধাপে শিক্ষার্থীরা কলেজ নিশ্চায়ন করেছেন ১২ লাখ ৪০ হাজার। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। তার মধ্যে এক লাখের বেশি কারিগরি বোর্ডের শিক্ষার্থী। বাকি সাড়ে ১৫ লাখ শিক্ষার্থী অনলাইন আবেদন করে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার কথা। এখনও ভর্তি প্রক্রিয়ার বাইরে রয়েছে আড়াই লাখ শিক্ষার্থী।

চলতি বছর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে একাদশ শ্রেণির ভর্তি। বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে ৮ অক্টোবর ক্লাস শুরু হবে।

অনলাইন ডেস্ক