Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

 জবি প্রতিনিধি    ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মিলনায়তনে রোববার (১১ ফেব্রুয়ারী) শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সম্পাদক পদে নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ মোতালিব হোসেন। এই নিয়ে ৪র্থ বারের মতো তিনি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হন।

এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে শিক্ষকরা ভোটাধিকার প্রয়োগ করেন। বিকাল ৪টার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক গৌতম রায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন: গাংনীতে মাংস বিক্রেতাকে জরিমানা...

নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক এএমএম মেহেদী হাসান, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ ফকরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মোসাম্মৎ আকলিমাতুন নাছরিন।

এছাড়া অধ্যাপক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক প্রতিনিধি নির্বাচিত হন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছাঃ আছমা আক্তার বেলী, সহকারি অধ্যাপক প্রতিনিধি নির্বাচিত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক একেএম ফজলুল হক ও প্রভাষক প্রতিনিধি নির্বাচিত হন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মুহাম্মদ তরীকুল ইসলাম।

জবি প্রতিনিধি