কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ৬ষ্ঠ থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ৭ম পর্ব পর্যন্ত শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন।
সম্প্রতি অনুষ্ঠিত উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজিজ তাহের খান।
এছাড়াও উপবৃত্তি বিষয়ক কেন্দ্রীয় কমিটি সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইবিতে কক্সবাজার জেলা কল্যাণ সমিতির গেট টুগেদার...
জানা যায়, বাংলাদেশের ৮টি আঞ্চলিক কার্যালয় থেকে প্রাপ্ত সর্বমোট ৭৬ হাজার ৭৮৯ জন প্রথমবারের মতো উপবৃত্তির আওতায় এসেছে।
শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, বাবা-মা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টের স্বয়ংক্রিয় ভেরিফিকেশন চালু থাকায় এ কাজের গুণগত মান নিশ্চিত হয়।
অনলাইন ডেস্ক






















































































































































































