চলতি বছরের আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর ভেতর শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষার ১৫টি কেন্দ্র পরিবর্তন করলো যশোর শিক্ষা বোর্ড।
বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব জানান, বোর্ড নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতসহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা ছিল।
আরও পড়ুন: মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন...
তিনি আরও বলেন, নির্ধারিত ফি দিয়ে আবেদনের ভিত্তিতে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
অনলাইন ডেস্ক






















































































































































































