এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

 অনলাইন ডেস্ক    ৪ মে, ২০২৪ ১০:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী রোববার (১২ মে)। শুক্রবার (৩ মে) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, আগামী রোববার (১২ মে) সকাল ১০টার সময় প্রধানমন্ত্রী ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

রেওয়াজ অনুযায়ী, ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি দেবেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। এসময় তিনি ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ।

অনলাইন ডেস্ক