মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জনাব ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টুর সঞ্চালনায় ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।

এসময় উপজেলা প্রশাসন ও উপজেলার সকল ইউনিয়নের পক্ষে থেকে ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়।
আরও পড়ুন: দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা...
কোরআন ও গীতাপাঠসহ ১ মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, পৌর মেয়র আহম্মেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন সাওন, উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, উপজেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারীসহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































