Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে কিশোর-কিশোরীদের কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত

গাংনীতে কিশোর-কিশোরীদের কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১৮:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ ফেব্রুয়ারি সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরশাদ আলী, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদিলা আজহার আরশী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় পুষ্টি সচেতনতা, সাইবার সিকিউরিটি ও স্যানিটেশনের উপর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন সম্পর্কে অবহিত করা হয়।

তরিকুল ইসলাম