Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

 নিজস্ব প্রতিবেদক    ২৭ মার্চ, ২০২৪ ১৩:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পাঁচ দিন হাসপাতালে থাকার পর মারা গেলেন শিক্ষক আসাদুল বিশ্বাস (৪৮)। আজ বুধবার (২৭ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

নিহত আসাদুল বিশ্বাস মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিশ্বাস পাড়ার হানিফ বিশ্বাসের ছেলে। তিনি আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আমঝুপি গ্রামের স্কুল শিক্ষক ফয়জুল কবীর জানান, নিহত আসাদুল বিশ্বাস গত শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের কোলারমোড় নামক স্থানে মোটরসাইকেলযোগে রাস্তা ক্রস করছিলেন।

আরও পড়ুন: মুস্তাফিজের ২ উইকেটে জিতল চেন্নাই...

এমন সময় অপর একটিদ্রুতগামী মোটরসাইকেল তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় স্কুল শিক্ষক আসাদুল বিশ্বাস।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। সেখানে কার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নিজস্ব প্রতিবেদক