Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নরসিংদীতে গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীতে গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

 অনলাইন ডেস্ক    ১০ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রামের ইদগাহ মাঠ আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাইফুল উসলাম (৫০) নামের এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে।

শিবপুর মডেল থানার (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আজ সকালে স্থানীয় কৃষকরা সাইফুল ইসলামের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহটি ঈদগাহ মাঠে পড়ে থাকতে দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: দিল্লি থেকে দেশের ফিরছেন প্রধানমন্ত্রী...

তিনি বলেন, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ সহ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গরু ব্যবসা সংক্রান্ত টাকা লেনদেনকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(ওসি) ফিরোজ তালুকদার আরও জানান, এই ঘটনায় সন্দেহভাজন লাভলু নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

অনলাইন ডেস্ক