মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকেল ৪টার সময় এ নির্বাচনী প্রচারণার কর্মী সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও ষোলটাকা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
ট্রাককে জয়যুক্ত করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন জনগনকে তাদের সেবা করার সুযোগ দিতে আবারো ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহব্ব্ন জানিয়েছেন।
আরও পড়ুন: সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ, চলবে না জাহাজ...
এ সময় স্বতন্ত্র প্রতীক ট্রাককে জেতাতে কর্মী সভায় বক্তব্য দেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম স্বপন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজ সেবক সাহিদুজ্জামান শিপু, গাংনী উপজেলা যুবলীগের সহ-সভাপতি আল ফারুক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইয়াছিন রেজা, গাংনী উপজেলা সৈনিক লীগের সভাপতি জিয়া ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন।
এছাড়া উক্ত কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরাসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































