Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের চার জেলায় ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না

বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলের চার জেলায় ৬০ ঘণ্টা গ্যাস থাকবে না

 অনলাইন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৭:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 34 বার

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের চার জেলায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ৬০ ঘণ্টা গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে।

আরও পড়ুন: মিয়ানমারের ৩৩০ নাগরিককে কাল হস্তান্তর...

পিজিসিএলের আওতাধীন বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার সকল শ্রেণির গ্রাহক ৬০ ঘণ্টা গ্যাস পাবে না। তবে এই সময়ের আগে কাজ সম্পন্ন হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে।

অনলাইন ডেস্ক