Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

গাংনীতে শেখ রাসেল দিবস পালিত

     ১৮ অক্টোবার, ২০২৩ ১২:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ৯টার সময় শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে নিয়ে যথাযথ মর্যাদায় জাতীয়ভাবে উদ্যাপিত হচ্ছে শেখ রাসেল দিবস ২০২৩।

এই দিবস উপলক্ষে গাংনী উপজেলা পরিষদের মিলনায়তনে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফসিার সাজিয়া সিদ্দিকা সেতুর উদ্দগ্যে র‌্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর ঘুরে আবারো কার্যালয়ে এসে শেষ হয়।


আরও পড়ুন: শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা...

র‌্যালিটি শেষে গাংনী উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফসিার সাজিয়া সিদ্দিকা সেতু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকসহ উপজেলা আনছা ভিডিপি কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা।